রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ তিন শ’ ১০ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৬৫ লাখ ৫৭ জনে।করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ৯২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৭২ জন।যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে প্রায় ৮২ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬০৭ জন।ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২০