মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

‘মেসিকে পরিচালনা করা খুব কঠিন’

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ন্যু ক্যাম্পের হট সিটে মাত্র সাত মাস ছিলেন কিকে সেতিয়েন। বার্সেলোনার কোচের দায়িত্বে সময়টা ভালো কাটেনি তার। দলের প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জন প্রায় শোনা যাচ্ছিল। এছাড়া ক্লাবও ছিল ব্যর্থ। সেতিয়েন স্বীকার করলেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পরিচালনা করা কঠিন কাজ।

জানুয়ারিতে এর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের পর সেতিয়েনের সঙ্গে চুক্তি করে বার্সা। কিন্তু আগস্টে তাকেও অব্যাহতি দেয় কাতালান জায়ান্টরা। তার অধীনে দ্বিতীয় স্থানে থেকে লা লিগা শেষ করেছিল বার্সা। পরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার খেসারত তাকে দিতে হয়েছিল চাকরি হারিয়ে। তবে কোচ হিসেবে বেশি সমালোচিত হয়েছেন মেসির সঙ্গে সম্পর্কের জটিলতার কারণে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে সেতিয়েন বার্সায় তার কঠিন অধ্যায়ের কথা তুলে ধরলেন, ‘আমি মনে করি মেসি সর্বকালের সেরা। ফুটবলে অনেক সেরা খেলোয়াড় এসেছে, কিন্তু এই ছেলের মতো আর কেউ বছরের পর বছর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কেউ।’

ন্যু ক্যাম্পে এই অল্প সময়ে মেসিকে নিয়ে সেতিয়েনের মূল্যায়ন, ‘লিওকে পরিচালনা করা কঠিন। আমি তাকে পাল্টানোর কে! খেলোয়াড়ের বাইরে আরও একটা বিষয় আছে। এটা এমন কিছু যা অনেক খেলোয়াড়ের মধ্যে মজ্জাগত, যা দেখা গেছে মাইকেল জর্ডানের ডকুমেন্টারিতে (দ্য লাস্ট ড্যান্স)। সে খুব কম কথা বলে। কিন্তু সে বুঝিয়ে দেবে কী চায়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

‘মেসিকে পরিচালনা করা খুব কঠিন’

আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০