রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬৮

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩২:২৮ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কোভিড ১৯-এ দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।নতুন ১৮ জনসহ এ পর্যন্ত দেশে ৫ হাজার ৯৪১ জনের মৃত্যু হলো মহামারীতে। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৭৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ৪ লাখ পেরিয়ে যায় ২৬ অক্টোবর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ১০ অক্টোবর তা সাড়ে ৫ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ১১ লাখ ৯৫ হাজারের ঘরে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২০তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি নমুনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬৮

আপডেট সময় : ০৪:৩২:২৮ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২০