মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হবে ভারত।

  • আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হবে ভারত। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অফ স্পিনার বরুণ চক্রবর্তী।
এবারের দলে বড় চমক, বাদ পড়েছেন রোহিত শর্মা। অবশ্য চোটের কারণেই বাদ পড়েছেন তিনি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম রোহিতের চোট সেরে ওঠার দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে। ফিট হয়ে উঠলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

টেস্ট দলে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া জায়গা পাননি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে দুজনই আছেন। এছাড়া ওয়ানডে সিরিজে দলের একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে চলেছেন কে এল রাহুল।

বরুণ চক্রবর্তী প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়া মৈনাক আগারওয়াল, সাঞ্জু স্যামসন ও মনিশ পান্ডে দলে ফিরেছেন।

টেস্ট স্কোয়াড:

বিরাট কোহলি (ক্যাপ্টেন), মৈনাক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রিশাভ পান্ট (উইকেটকিপার), জাসপ্রীত বুমরাহ, মুহাম্মাদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন ও মুহাম্মাদ সিরাজ।

ওয়ানডে স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়র আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মৈনাক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

টি-টোয়েন্টি স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কে এল রাহুল, মৈনাক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, মনিশ পান্ডে, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মুহাম্মাদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, বরুন চক্রবর্তী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হবে ভারত।

আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০