মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আইপিএলের ত্রয়োদশ আসরে ধোনির জন্যই হেরেছে চেন্নাই: গম্ভীর

  • আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের ত্রয়োদশ আসরে গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান করেও হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর হারের পেছেনে ধোনির দায় দেখছেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া অধিনায়ক ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।

লক্ষ্য ছিল ২১৭ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচিত হচ্ছেন বেশ। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে।

ম্যাচ হারের পর শেষ ওভারে ধোনির তিন ছক্কা নিয়ে কথা বলার কিছু দেখছেন না গম্ভীর। তার ভাষায়, ‘আপনি শেষ ওভারে তার তিন ছক্কা নিয়ে বলতে পারেন। কিন্তু সত্যি বললে এটা কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান। দেখুন, অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আইপিএলের ত্রয়োদশ আসরে ধোনির জন্যই হেরেছে চেন্নাই: গম্ভীর

আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০