মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

এমবাপ্পে স্বরূপে ফেরালেন পিএসজিকে

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের পর উল্টো রথে নতুন লিগ মৌসুম শুরু করেছিল পিএসজি। নেইমার-এমবাপ্পে-ডি মারিয়ারা করোনা আক্রান্ত হওয়ায় মৌসুম শুরু করেছিল হার দিয়ে। পরের ম্যাচে নেইমার-ডি মারিয়া ফিরলেও মার্সেইয়ের বিপক্ষে হারে টমাস টুখেলের দল। তৃতীয় ম্যাচে শেষ সময়ে ১-০ গোলের জয় পায় প্যারিসের দলটি। তবে চতুর্থ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ফিরে দলকে নাইচের বিপক্ষে ৩-০ গোলে জিতিয়েছেন।

ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ফ্রান্স ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন ডি মারিয়া। দলের জয়ের ব্যবধান ৩-০ করেন পিএসজি অধিনায়ক মারকুইনোস। নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা নেইমার বিহীন দলকে দারুণ জয় এনে দেন দলের তিন মূল সদস্য।

এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করলেও ম্যাচে তার প্রভাব ছিল দারুণ। নাইচও নিজেদের সেরা দল নিয়ে নামতে পারেনি করোনার কারণে। তাদের দলেও প্রভাব ফেলেছে ভাইরাসটি। তারপরও ঘরের মাঠে দারুণ প্রতিযোগিতার আভাস দেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির বিপক্ষে গোল করে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচে তারা পিএসজির সমান ৫০ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে। পিএসজির ছয়টির বিপরিতে গোলে শট নিয়েছে পাঁচটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

এমবাপ্পে স্বরূপে ফেরালেন পিএসজিকে

আপডেট সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০