মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

দ্রাবিড়, শেহবাগ, জাহিরদের আবার একসাথে খেলতে দেখা যাবে

  • আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাইন্টিস কিড যাঁরা তাঁরা তো প্রায়ই আক্ষেপ করেন। সচিন, সৌরভ, দ্রাবিড়, শেহবাগ, জাহির, কী টিমই না ছিল! সেই তারকাভরা টিমের খেলা দেখার জন্য সব ছেড়ে বসে পড়া যেত। কিন্তু সময়ের নিয়মে সেই টিমের সব তারকা এখন অবসরে। আমাদের মধ্যে অনেকেই সেই টিমের খেলা দেখার জন্য এখনও মুখিয়ে থাকি। তবে ফেলে আসা সময় তো আর ফেরে না। কিন্তু কখনও আবার সময় নতুন করে সুযোগ দেয়। পুরনো সময় ফিরে আসে। ফেলে আসা স্মৃতি রোমন্থন করার সুযোগ পাওয়া যায়। এবারও সেরকমই হতে পারে বলে আশা করা যাচ্ছে। ইরফান পাঠানের দেওয়া প্রস্তাব বিসিসিআই মেনে নিলে ছোটবেলার সময় আবার ফিরে আসতে পারে। দ্রাবিড়, শেহবাগ, জাহিরদের খেলা আবার দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

সুরেশ রায়না, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগের মতো তারকাদের জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করেনি বিসিসিআই। তবে এবার ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা ভাবছে ভারতীয় বোর্ড। আর তাই পাঠান প্রস্তাব দিয়েছেন, বিরাট কোহলির দলের সঙ্গে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে গড়া দলের ম্যাচ আয়োজনের। তবে বিসিসিআই এখনও এই নিয়ে কিছু জানায়নি। ধোনির জন্য বিসিসিআই ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতে পারে। তবে আপাতত আইপিএলের জন্য সেটা সম্ভব হবে না। তবে আইপিএল শেষ হলে সেই ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে পাঠানের এই প্রস্তাব নিয়ে ভাবতে পারে বোর্ড। তবে পুরো ব্যাপারটাই এখনও আলোচনার স্তরে রয়েছে।

ইরফান পাঠান অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে গড়া দল নিজেই তৈরি করে দিয়েছেন। চলতি বছরেই জানুয়ারি মাসে পাঠান অবসর ঘোষণা করেছিলেন. দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে তিনি। আইপিএল খেলেন না। তবে জমিয়ে ধারাভাষ্য দিচ্ছেন এখন। পাঠানের এই ম্যাচের প্রস্তাব দেওয়ার পরই ক্রিকেটভক্তরা সায় দিতে শুরু করেছেন। পাঠান জানিয়েছেন, ধোনির মতো ভারতীয় দলের আরও অনেক তারকার ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য। কিন্তু তাঁদের জন্য বিসিসিআই সেই ম্যাচ আয়োজন করতে পারেনি। তাই এই ম্যাচ আয়োজন হলে ভালই হবে। এক ম্যাচেই সবার জন্য ফেয়ারওয়েল আয়োজন করা হয়ে যাবে। সেই ম্যাচে অবসরপ্রাপ্তদের দলের হয়ে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেহবাগকে ওপেনিং জুটি হিসাবে রাখার প্রস্তাব দিয়েছেন পাঠান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

দ্রাবিড়, শেহবাগ, জাহিরদের আবার একসাথে খেলতে দেখা যাবে

আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০