মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নেইমারের জার্সি বদলের বিষয়টি নিয়ে তদন্তে যাচ্ছে না উয়েফা।

  • আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে উৎসবে মেতেছিল প্যারিসের ক্লাব পিএসজি। উদযাপনের মধ্যেই ভুল করে বসেন দলের গুরুত্বপূর্ণ তারকা নেইমার। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন তিনি। যার কারণে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিষিদ্ধ হওয়ার শঙ্কার মুখে পড়েন নেইমার। তবে আশার খবর হলো, সেটি আর হচ্ছে না।নেইমারের জার্সি বদলের বিষয়টি নিয়ে তদন্তে যাচ্ছে না উয়েফা। তাই ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে খেলতে পারবেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

গত মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে লিগের ফাইনাল নিশ্চিত করে পিএসজি। আগামী রোববার ফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি।তবে মূল ম্যাচের আগে চিন্তা ছিল নেইমারকে নিয়ে। কোয়ার্টার ফাইনালে লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করেন নেইমার। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সেইসঙ্গে ১২ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে। কিন্তু নেইমারের ক্ষেত্রে হচ্ছে না সেটি। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এ মুহূর্তে তদন্তে যাচ্ছে না ইউরোপিয়ান ফুটবল সংস্থা।তাই নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা যাবে ব্রাজিল সুপারস্টারকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নেইমারের জার্সি বদলের বিষয়টি নিয়ে তদন্তে যাচ্ছে না উয়েফা।

আপডেট সময় : ০৪:৩৫:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০