মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ধোনি কি আর জাতীয় দলের হয়ে খেলবেন

  • আপডেট সময় : ০৩:২৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এতদিন ধরে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন। ছোট এই মেসেজে তিনি অনেক বড় ঘোষণা করে দিয়েছিলেন। বহু মানুষের আন্দাজ, জল্পনা, আলোচনায় জল ঢেলে দিলেন ধোনি এক মিনিটে। ধোনি কি আর জাতীয় দলের হয়ে খেলবেন! ধোনি কবে ফিরবেন নীল জার্সি গায়ে! এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ক্রীড়ামহলে। ধোনি যেন এক মিনিটে সব জল্পনা থামিয়ে দিলেন। অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। আর তার পরই ধোনি ভক্তদের আবেদন জমা পড়ছে বিসিসিআইয়ের কাছে।

বিশ্বকাপ সেমিফাইনালের পর ধোনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। বিশ্বকাপের সেই রান আউট যেন ধোনির মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। রান আউট দিয়েই আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। রান আউটেই শেষ করলেন। বিশ্বকাপ সেমিফাইনালের পর ড্রেসিরুমে ধোনির সঙ্গে তোলা শেষ ছবি এদিন শেয়ার করলেন ভারতীয় দলের আরেক উইকেটকিপার দীনেশ কার্তিক। তিনি সেই ছবির নিচে লিখলেন, ”বিশ্বকাপ সেমিফাইনালের পর তোলা এটাই শেষ ছবি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যাত্রাপথে। আশা করব বিসিসিআই সাদা বলের ক্রিকেট থেকে সাত নম্বর জার্সিকে অবসরে পাঠাবে। তোমার সেকেন্ড ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত, সেখানেও তুমি আমাদের জন্য অনেক সারপ্রাইজ নিয়ে আসবে।

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর ১০ নম্বর জার্সির অবসর ঘোষণা করেছে বিসিসিআই। সচিনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্যই এমন সিদ্ধান্ত। এবার ধোনির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও কি বিসিসিআই তেমনই কোনও সিদ্ধান্ত নেবে! এরই মধ্যে লাখ লাখ ধোনি ভক্ত কিন্তু বিসিসিআই-এর কাছে আবেদন করছেন, সাত নম্বর জার্সি যেন অবসর ঘোষণা করা হয়। ১৬ বছর ধরে ভারতীয় ক্রিকেটের একনিষ্ট সেবা করেছেন ধোনি। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড কি ধোনির সাত নম্বর জার্সিরও অবসর ঘোষণা করবে! সেটাই এখন দেখার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ধোনি কি আর জাতীয় দলের হয়ে খেলবেন

আপডেট সময় : ০৩:২৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০