মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

দ্য হান্ড্রেডে ধোনিকে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন

  • আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই বছর শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে দ্য হান্ড্রেডের প্রথম আসর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই টুর্নামেন্ট আয়োজিত হবে। তখন নিজ দল লন্ডন স্পিরিটে মহেন্দ্র সিং ধোনিকে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।

শনিবার সন্ধ্যায় ধোনি যখন অবসরের সিদ্ধান্ত জানান সেসময় ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের ধারাবিবরণী দিতে স্কাই স্পোর্টসের কমেন্ট্রি বক্সে ছিলেন ওয়ার্ন। তার পাশে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তাকেই নিজের আকাঙ্ক্ষার কথা জানান ওয়ার্ন।

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অবদান নিয়ে আলোচনা করার সময় ওয়ার্ন বলেন, দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের জন্য ধোনিকে পাব কিনা ভাবছি। হেই এম এস, তুমি কি আইপিএলের বাইরে অন্য কোথাও খেলতে চাও? আগামী বছর লর্ডসে লন্ডন স্পিরিটের হয়ে খেলতে চাও?

সাবেক অজি লেগির এমন কথার জবাবে আকরাম বলেন, ওয়ার্নি, আমি যদি ধোনি হতাম তাহলে জিজ্ঞেস করতাম আমাকে দলে নেয়ার জন্য তুমি কত বাজেট রেখেছ?

আকরামের প্রশ্নের উত্তরে ওয়ার্ন বলেন, আমি অবশ্যই তোমার জন্য বাজেট খুঁজে বের করব, এমএস!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের বর্তমান বা সাবেক কোনো ক্রিকেটার দেশের বাইরে কোনো লিগে খেলতে পারবেন না। অবশ্য হাতে গোনা কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেয়ার নজির আছে বিসিসিআইয়ের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

দ্য হান্ড্রেডে ধোনিকে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন

আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০