মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

শোয়েবের রেকর্ড ভাঙতে চান অজি পেসার স্টার্ক

  • আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন এর সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক। বরং বলা ভালো ফিটনেসের মান বিশেষ পর্যায়ে নিয়ে গেছেন স্টার্ক। নিজেই বলছেন, এবার নাকি নতুন এক স্টার্কের দেখা মিলবে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করতেও দেখা যেতে পারে! এমনকী বিশ্বের দ্রুততম বলের রেকর্ড শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান মিচেল স্টার্ক।

লকডাউনে জিমে বাড়তি সময় কাটিয়েছেন। নিউ সাউথ ওয়েলসের টিম মেটদের সঙ্গে নেটে সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে যেখানে তাঁর ওজন ৮৭ কেজিতে নেমে গিয়েছিল এখন তা ৯৩ কেজি হয়েছে। লম্বা সফরের জন্য একেবারে নিজেকে তৈরি রেখেছেন মিচেল স্টার্ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ” জিম, রানিং, বোলিং- সবমিলিয়ে আমি আবার আগের মতো ফিট। সবার আগে ছন্দ খুঁজে পাওয়া দরকার। সেটাই ধীরে ধীরে চলে এসেছে। এবার আমার লক্ষ্য ১৬০ কিলোমিটার গতিতে বল করা।

২০০৩ সালে পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ১০০.২ মাইল প্রতি ঘণ্টা গতিতে (১৬১.৩ কিমি/ঘণ্টা) করা বলটি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দ্রততম বল। ২০১৫ সালে ওয়াকায় নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে স্টার্কের একটি ইয়র্কারের গতি ছিল ১৬০.৪ কিমি/ঘণ্টা। এবার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে তৈরি হচ্ছেন অজি পেসার মিচেল স্টার্ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শোয়েবের রেকর্ড ভাঙতে চান অজি পেসার স্টার্ক

আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০