মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নতুন সূচি প্রকাশ করেছে কোপা আমেরিকা

  • আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে চলতি বছরের জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় স্থগিত হয়ে যায় দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। সম্প্রতি স্থগিত হওয়া এই আসরের নতুন সূচি প্রকাশ করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

সূচি অনুসারে ঠিক এক বছর পিছিয়ে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১১ জুন শুরু হবে কোপা আমেরিকা। এই আসরের পর্দা নামবে ১১ জুলাই।

এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। একই দিনে থাকবে একই গ্রুপের আরো দুই ম্যাচ। প্রথম দিনেই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল উরুগুয়ে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এছাড়া আরেকটি ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও বলিভিয়া।

কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম দুটি দেশ (আর্জেন্টিনা ও কলম্বিয়া) একসঙ্গে স্বাগতিক হচ্ছে। আসরের উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনায় ও ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার চারটি ভেন্যুতে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আর্জেন্টিনায় ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে ২০টি ম্যাচ।

টুর্নামেন্টের গ্রুপিং আগেই করা হয়েছিল । অংশগ্রহণকারী ১২ দলকে সাউথ ও নর্থ জোনে ভাগ করা হয়েছে। সাউথ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের ২ ম্যাচ ও সেমিফাইনালের ১টি ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা।

অন্যদিকে কলম্বিয়াতে অনুষ্ঠিত হবে নর্থ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ২ ম্যাচ, সেমিফাইনালের ১টি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল ম্যাচ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নতুন সূচি প্রকাশ করেছে কোপা আমেরিকা

আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০