মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনলেন ব্রড

  • আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের সময় আইসিসির আচরণবিধির প্রথম স্তর লঙ্ঘন করেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। এ কারণে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ব্রড আইসিসি আচরণবিধির ২.৪ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুসারে খেলা চলাকালীন সময়ে ভাষা,অঙ্গভঙ্গি বা স্বীয় কার্যকলাপের দ্বারা প্রতিপক্ষের ওপর অতি আক্রমণাত্মক ছিলেন ব্রড। শাস্তির পাশাপাশি ব্রডের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। বিগত চব্বিশ মাসের মাঝে এটি তার তৃতীয় অপরাধ ছিল। ফলে এই ফাস্ট বোলারের বর্তমান ডিমেরিট পয়েন্ট তিন।

এর আগে ২০১৮ সালের ১৯ আগস্ট ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে এবং চলতি বছরের ২ জানুয়ারী ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের সময় আইসিসির আচরণবিধি ভেঙেছিলেন ব্রড।

সবশেষ গত শনিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ইয়াসির শাহকে বাজে অঙ্গভঙ্গি ও ভাষা প্রয়োগ করেন ব্রড। এই ফাস্ট বোলার তার বাবা এবং এই ম্যাচের রেফারি ক্রিস ব্রডের কাছে অপরাধ স্বীকার করে নেয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনলেন ব্রড

আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০