মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

জুভেন্তাস ছেড়ে পিএসজি–তে যেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুভেন্তাস ছেড়ে পিএসজি–তে যেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! ‌ জুভের পক্ষ থেকে চলতি বছরের ‘‌দামী খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার দিনই সামনে এল সিআর সেভেনের দলবদলের এই গুজব। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু’‌বছর দলের খারাপ পারফরম্যান্সই দল ছাড়ার কথা ভাবিয়ে তুলেছে রোনালদোকে। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।

সম্প্রতি টানা ন’‌বার সিরি এ জিতলেও ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠতে পারেনি ‘দ্য ওল্ড লেডি’। রোনালদোর জোড়া গোলে লিঁও–র বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিতলেও গোলপার্থক্যে ছিটকে গিয়েছেন রোনালদোরা। যদিও বয়স ৩৫ হলেও চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭টি গোল করে এক মরশুমে জুভেন্তাসের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ফেলিস বোরেলের ৮০ বছরের পুরনো রেকর্ড। ১৯৩৩–৩৪ মরশুমে সিরি আ এবং মিত্রোপা কাপ মিলিয়ে জুভেন্তাসের হয়ে ৩৬টি গোল করেছিলেন তিনি। আর তাই হয়ত চলতি বছরে ক্লাবের সেরা খেলোয়াড় হওয়ার পালকও জুড়ল তাঁর মুকুটে।কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্তাস ছিটকে যাওয়ায় স্বভাবতই অখুশি রোনালদো। কারণ তার চির–প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বার্সেলোনা ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে। সেখানে তারা খেলবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। আর তাই হয়ত দল ছাড়ার ইঙ্গিত পর্তুগিজ সুপারস্টারের। জল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসতে পারেন রোনালদোর এজেন্ট। সেখানেই ঠিক হয়ে যাতে পারে সিআর সেভেনের ভবিষ্যত!‌ তবে রোনালদোকে নিতে হলে পিএসজি হয়ত নেইমারকে ছেড়ে দিতে পারে। এদিকে, ইতিমধ্যেই কোচ বদলেছে জুভেন্তাস। সারি-র বদলে নিয়োগ করা হয়েছে আন্দ্রে পিরলোকে। সেখানে তারা নিজেদের সেরা খেলোয়াড়কে ছাড়বে কি না, সেই প্রশ্নও থাকছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

জুভেন্তাস ছেড়ে পিএসজি–তে যেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০