মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ইতালির লিগ সিরি আ’র সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাউলো দিবালা।

  • আপডেট সময় : ১০:০১:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহামারি করোনা সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। আর এই মৌসুমে সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছেনে ফেলে ইতালির লিগ সিরি আ’র সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাউলো দিবালা। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসে প্রথম মৌসুমেই সিরি আ’র বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন রোনালদো। প্রথম মৌসুমে লিগে ২১ গোল করেছিলেন তিনি। পরের মৌসুমে ৩১ গোল করেও বর্ষসেরা হতে পারলেন না সিআরসেভেন।

সর্বশেষ মৌসুমে জুভেন্টাসের হয়ে লিগে ১১ গোল করেছেন দিবালা এবং সহায়তা করেছেন ১১ গোলে। বর্ষসেরার দৌড়ে ৩৫ গোল করা আটালান্টার সিরো ইম্মোবিলেকেও হারিয়ে দিয়েছেন ।

তবে আটালান্টার ইম্মোবিলে খালি হাতে ফেরেননি। মৌসুমের সেরা ফরোয়ার্ড হয়েছেন তিনি। পারমার হয়ে খেলা জুভেন্টাসের ডিজেন ক্লুসেভিস্কে বর্ষসেরা উদীয়মান ফুটবলার হয়েছেন।

জুভেন্টাসের গোলরক্ষক ওজিসিচ হয়েছেন সেরা গোলরক্ষক। এছাড়া ইন্টারের স্টেফান ডি ভার্জিল হয়েছেন সেরা ডিফেন্ডার। আটালান্টার আলেজান্দ্রো গোমেজ হয়েছেন সেরা মিডফিল্ডার।

সর্বশেষ মৌসুমে জুভেন্টাস কোচ সারির সঙ্গে পাউলো দিবালা ও রোনালদোর সম্পর্ক শীতল হওয়ার খবর পাওয়া গেছে। অথচ রোনালদো ৩১ গোলে ও দিবালা মৌসুমে সেরা ফুটবলার হয়ে শেষ করেছেন।

এ নিয়ে সারি বলেন, তারা এখন একে অপরের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। বুঝতে শিখেছে, একে অপরকে মাঠে সহায়তা করলে তার পুরস্কারও তারা পাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইতালির লিগ সিরি আ’র সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাউলো দিবালা।

আপডেট সময় : ১০:০১:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০