মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নামলো উমর আকমলের নিষেধাজ্ঞা !

  • আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগ চলার সময় সন্দেহজনক আচরণের পাশাপাশি দুর্নীতিবিরোধী নিয়ম ভঙ্গ করায় উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখনই এই রায়ের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করেছিলেন এই ব্যাটসম্যান, যার রায় এসেছে বুধবার। রায় অনুযায়ী আকমলের শাস্তির মেয়াদ তিন বছর থেকে অর্ধেক কমিয়ে দেড় বছর করা হয়েছে।
আকমলের আপিলের বিচারকার্য পরিচালনা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক ফকির মোহাম্মদ খোকর। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন উমর আকমল। এই ব্যাটসম্যানের বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ হচ্ছে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত।
এর আগে এবারের পিএসএলে বেশ কয়েকবার সন্দেহজনক কাজ করেন আকমল। সেসময় বোর্ড থেকে জেরা করা হলে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এছাড়া প্রথমে অপরাধ স্বীকার করলেও এক পর্যায়ে উল্টো বোর্ডের দিকেই আঙ্গুল তুলে বসেন এই ব্যাটসম্যান। তখন তিন বছরের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয় পিসিবি।
নিষেধাজ্ঞা পাওয়ার পর মে মাসে এর বিরুদ্ধে আইল করেছিলেন আকমল। সেখানে শাস্তি কমানোর আবেদন করেন তিনি, যার রায়ে বেশ বড় সময়ের জন্য শাস্তির হাত থেকে বাঁচলেন এই ক্রিকেটার।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নামলো উমর আকমলের নিষেধাজ্ঞা !

আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০