শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমা‌ন্তে এন‌জিও কর্মী‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা।। আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২০
  • ৭৮৮ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (২৫ মে) সোমবার ঈ‌দের সকালে উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এক‌টি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের আব্দার হোসেনের ছেলে ও এনজিও ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ শাখার মাঠ কর্মী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল (২৪ মে) রবিবার বিকালে ঈদের বাজারের জন্য মাংস কিনতে বাড়ি থেকে বের হয় সাইফুল। তারপর থেকেই সে ‌নিখোঁজ ছিল। পরে রাতেই প‌রিবা‌রেন লোকজন বিষয়টি পুলিশকে জানায়।

পরদিন সোমবার (২৫ মে) ঈ‌দের সকালে পার্শ্ববর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা। 

সংবাদ পে‌য়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ দুপু‌রে উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নি‌য়ে‌ছে।

অন্যদিকে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল ও দামুড়হুদা ম‌ডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলামের গলায় রক্ত জমাট বাঁধার লাল দাগ আছে। মর‌দেহ উদ্ধারের সময় নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমা‌ন্তে এন‌জিও কর্মী‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা।। আটক-২

আপডেট সময় : ০৬:৫৩:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২০