মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আলাইনার বোন এল পৃথিবীতে

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর মাঝে লোকজন সবাই ঘরে বন্দি। খেলাধুলা বন্ধ হওয়ায় ক্রিকেটারদের অবস্থাও তাই। এই পরিস্থিতিতে যেন বাবা হওয়ার ধুম লেগেছে পুরুষ ক্রিকেটারদের মাঝে! চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল, অতি দ্রতই পৃথিবীতে আসছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আর উম্মে আহমেদ শিশির দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান। অপেক্ষার প্রহর শেষ হলো আজ শুক্রবার।

আজ বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। করোনাভাইরাসের কারণে ১৪ দিনের স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যান সাকিব। স্ত্রীর দেখাশোনার পাশাপাশি তিনি করোনা দুর্গতদের সাহায্যার্থে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। একই কারণে নিজের ২০১৯ বিশ্বকাপ খেলা ব্যাটটাও নিলামে তুলেছেন।

এর আগে বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি ফেসবুকে পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দেন সাকিব। ছবিতে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বড় বোনের দায়িত্ব।’ এই লকডাউনের মাঝেই দ্বিতীয় দফায় বাবা হয়েছেন জাতীয় দলের আরেক সুপারস্টার মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুনও মেয়ের বাবা হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আলাইনার বোন এল পৃথিবীতে

আপডেট সময় : ০৮:৪৪:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০