মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ঐতিহাসিক সেই ব্যাট নিলামে তুলতে চান আশরাফুল

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুশফিকুর রহিমের পর মোহাম্মদ আশরাফুলও ক্রিকেট স্মারক নিলামে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন

করোনা মহামারির দুর্দিনে ক্রিকেটাররা যে যার মতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দুদিন আগেই পছন্দের ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে নিলামের প্রক্রিয়া সম্পর্কে পরিস্কার ধারণা না থাকায় এগোতে পারছেন না তিনি।

ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের কিছু স্মরণীয় কিছু মুহূর্তের জন্ম দিয়েছেন আশরাফুল। অভিষেক টেস্টে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি, ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো সেঞ্চুরির স্মৃতি এখনো অম্লান।

নিলামে এই বিশেষ দুটি সেঞ্চুরির সময় ব্যবহার করা ব্যাট বিক্রি করতে চান আশরাফুল। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন এক বোতল শ্যাম্পেন, যা এখনো অক্ষত আছে। নিলামে তুলতে চান সেই শ্যাম্পেনও। এ ছাড়া্ও অভিষেক টেস্টের টুপি, টেস্ট জয়ী ম্যাচের স্টাম্পও নিলামে তুলতে চান আশরাফুল।

আশরাফুল প্রথম আলোকে বলেছেন, ‘ইচ্ছা আছে। এসব তো রেখে দিয়েছি এই উদ্দেশেই। এখন পৃথিবী খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি ভালো নিলাম হয়, তাহলে দিতে চাই। আমাদের দেশে তো এই সংস্কৃতি এখনও তৈরি হয়নি। এখন তো জানিও না কিভাবে কী করতে হয়। দেখলাম মুশফিক তাঁর ডাবল সেঞ্চুরির ব্যাটটা দিতে চেয়েছে। কিভাবে দিবে আমি ঠিক জানি না। যদি প্রক্রিয়াটা জানতে পারি, তাহলে আমার অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি, অভিষেক টেস্ট সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জেতানোর পর শ্যাম্পেনের বোতলটা এখনও রেখে দিয়েছি। এ রকম ইচ্ছে তো আছেই।’

আশরাফুলের ইচ্ছে ছিল বৃদ্ধ বয়সে ক্রিকেট স্মারক নিলামে তোলার। কিন্তু করোনা মহামারির মধ্যে অন্যান্য ক্রিকেটারদের এগিয়ে আসতে দেখে উৎসাহিত হচ্ছেন তিনি, ‘এখন সাহায্য না করলে কখন! আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। সাহায্য করবে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ঐতিহাসিক সেই ব্যাট নিলামে তুলতে চান আশরাফুল

আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০