শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সরকারি চাল লুট, এমপি টগরের ভাতিজাসহ ২ জনের ডিলারশিপ বাতিল

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১০ টাকা কেজি সরকারি চাল পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ভাতিজাসহ দু’জনের ডিলারশিপ বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের জরুরী সভায় ২ সদস্যের তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন এই রায় প্রদান করেন। সেই সঙ্গে জব্দকৃত ৬৫ বস্তা চাল পাশ্ববর্তী ডিলারের মাধ্যমে বিতরণের নির্দেশ দেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন জানান, গত বুধবার রাতের আধারে দামুড়হুদার লোকনাথপুর গ্রামের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের সরকারি ২৯ বস্তা চাল বাস্তপুর গোডাউনে নেয়ার সময় স্থানীয় জনতার মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ইউপি সদস্য মো. রিকাত আলী (৪৫) কে আটক করে এলাকার জনগণ।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ হাজির হয়ে রঘুনাথপুরের চালের ডিলার গিয়াস উদ্দিন ডেলিস (৩৮) এর বাস্তপুর গোডাউনে থাকা ৬৫ বস্তা চাল জব্দ করে। বৃহস্পতিবার ঘটনার তদন্তের জন্য দামুড়হুদা উপজেলা উদ্ভিদ সংনিরেধ অফিসার অভিজিত কুমারকে আহবায়ক ও উপজেলা পিআইও আশরাফ আলীকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের জরুরী সভার অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত পর্যালোচনা করে সরকারি চাল পাচারের অভিযোগের দায়ে ২ জনের ডিলারশিপ বাতিল ও জামানতের ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি চাল লুট, এমপি টগরের ভাতিজাসহ ২ জনের ডিলারশিপ বাতিল

আপডেট সময় : ০৫:০৯:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০