রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ছবিতে যুবরাজের চরিত্রে অভিনয় করবেন যিনি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:০৯ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল, তার আত্মজীবনীতে যুবি নিজের চরিত্রে কাকে অভিনয় করতে দেখতে চান। খুব বেশি না ভেবেই ভারতীয় অলরাউন্ডার উত্তর দিয়েছিলেন, একজন পাঞ্জাবিই আরেক পাঞ্জাবির চরিত্রে ভাল ফিট করবেন। তাই অক্ষয় কুমারই তার প্রথম পছন্দ। কিন্তু সত্যিই কি যুবরাজ সিংয়ের সেই স্বপ্নপূরণ হচ্ছে? হয়তো না। কারণ শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য বেছে নেওয়া হচ্ছে বলিউড হার্টথ্রব রণবীর কাপুরকে।

এর আগে ভারতীয় প্রাক্তন অধিনায়ক ধোনির আত্মজীবনী বক্সঅফিসে সুপারহিট হয়েছিল। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ধোনির জীবনের নানা অজানা তথ্য ফুটিয়ে তুলেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। খুব শিগগির বড়পর্দায় আসবে মাস্টার ব্লাস্টার্সের জীবনকাহিনিও। সব ঠিকঠাক থাকলে এবার যুবরাজ সিংয়ের জীবনের ভাঙা-গড়া নিয়ে তৈরি হবে ছবি। আর সেই ছবিতেই যুবির ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে মজার বিষয় হল, গত ডিসেম্বরে নিজের একটি ছবির প্রচারের সময় রণবীর নিজেও রিল-লাইফে যুবির চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাই আশা করা হচ্ছে, এমন প্রস্তাবে তিনি ফিরিয়ে দিবেন না। সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

ছবিতে যুবরাজের চরিত্রে অভিনয় করবেন যিনি !

আপডেট সময় : ১২:০০:০৯ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭