বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইক্রোবাসের ধাক্কায় দু’জন নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ৫ মাসে সড়কে প্রাণ গেল ৩০ জনের
নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রী তাসলিমা খাতুন (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কের পোড়াহাটী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। মাইক্রোবাসটি ঝিনাইদহের পোড়াহাটি নামক এলাকায় পৌঁছালে সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে ৮ম শ্রেণীর ছাত্রী তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহি ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। এদিকে এই নিয়ে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘনা ও ট্রেনে কেটে ৩০ জন নিহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মাইক্রোবাসের ধাক্কায় দু’জন নিহত

আপডেট সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯