বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন ব্যবসায়ীর সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিউজ ডেস্ক:মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমাণ্য করে এখনও চুয়াডাঙ্গার বিভিন্ন হাট-বাজার ও মুদি দোকানে নিষিদ্ধকৃত ৫২টি পণ্য বিক্রি করা হচ্ছে। তবে জনসচেতনতার অভাবে সরানো যাচ্ছে না পণ্যগুলো। তাই নিষিদ্ধ পণ্য বর্জনে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত ৫০ প্যাকেট এসিআই লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় সাকিব সাঈদ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৫১ ধারায় ৬ হাজার টাকা, শিশির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা ও হানিফ স্টোরকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ৪১ ধারায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে তাদেরকে সর্বমোট সাড়ে ১০ টাকা জরিমানা করের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় বেশ কয়েকটি দোকান মালিককে নিষিদ্ধ পণ্যগুলো সম্পর্কে সচেতন করা হয়। যেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ৫২ প্রকার পণ্য দোকানে না রাখে এবং বিক্রয় না করে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদেরও সচেতন হবার পরামর্শ দেয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

তিন ব্যবসায়ীর সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৯ মে ২০১৯