বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জের শিশু ঢাকায় উদ্ধার : অপহরণকারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রাম থেকে অপহরণ হওয়া ৪র্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে রিয়াদ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারী তাইজুল ইসলাম স্বপন ওরফে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। মুন্না কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামের শুকুর মোল্লার ছেলে। অপহরণের শিকার রিয়াদ উপজেলার একই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শিশু রিয়াদকে অপহরণের পর ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় রাখা হয়। এরপর মোবাইলে শিশু রিয়াদের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। একপর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। উদ্ধারের সমগ্র বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ তদারকি করে। প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমে অপহরণকারী স্বপনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের একটি বাসা থেকে শিশু রিয়াদকে উদ্ধার করা হয়।
শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, মোবাইল ট্রাকিং করে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শিশু রিয়াদকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান এর মাধ্যমে শিশুটিকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জের শিশু ঢাকায় উদ্ধার : অপহরণকারী আটক

আপডেট সময় : ০৭:৫৫:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ মে ২০১৯