বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন শরীফা

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

আন্দুলবাড়ীয়ায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় জখম নারীর মৃত্যু
নিউজ ডেস্ক:আন্দুলবাড়ীয়ায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম শরীফা খাতুন অবশেষে মারা গেছেন। গত রোববার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দু’মাস চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ রাত ১২টার দিকে আন্দুলবাড়ীয়া রাজধানীপাড়ার বাড়িতে এসে পৌছাঁলে ছেলে, মেয়ে ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল সোমবার সকাল ৯টায় তার লাশ আন্দুলবাড়িয়া খাজাঁ পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাযা শেষে রওজার গোরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল আন্দুলবাড়ীয়া রাজধানীপাড়ার মৃত রইচ আলীর স্ত্রী ছকিনা খাতুন (৭০), ছেলে সেলিম উদ্দিন (৪২), শফিকুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৭), জহির হোসেনের স্ত্রী রফিকা খাতুন (৩৫), রইচ উদ্দিনের মেয়ে শরীফা খাতুন (৫৫) সকালের দিকে ম-ল পাড়ার শামছের আলীর ছেলে মিঠুনের মিশুকযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ইউনিয়নের ডুমুরিয়া সড়কের চৌরাস্তা মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে দেহাটি পিয়াস ব্রিক্সের মাটি ভর্তি ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় মিশুক উল্টে চালকসহ ৬ যাত্রী আহত হয়। খবর পেয়ে শাহাপুর ক্যাম্প পুলিশ ও উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিতসক আহত সেলিম, রিনা খাতুন, রফিকা খাতুন ও মিঠুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত ছকিনা খাতুন ও শরীফা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে গুরুত্বর আহত শরীফা খাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিতসক তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার মৃত্যু ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন শরীফা

আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯