বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দামুড়হুদার পিরপুরকুল্লায় পুকুর মালিককে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদার কার্পাসডাঙ্গা পিরপুরকুল্লায় দলদলীর বিল এলাকায় এক পুকুর মালিককে বেধড়ক পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুকুর মালিক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। এ সময় রফিকুল ইসলামের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, শুক্রবার দিবাগতরাত ১২টার দিকে বাড়ি থেকে পিরপুরকুল্লা গ্রামেই নিজ পুকুরের মাছ পাহারা দিতে যাচ্ছিলো রফিকুল ইসলাম। পুকুর পাড়ে পৌছাতেই তিনি পুকুরের মধ্যে মাছের লাফ ঝাপের শব্দ শুনতে পেয়ে টর্চ লাইট মারলে পুকুরের মধ্যে মাছ ধরার জাল পাতা দেখতে পায়। সে পুকুরের পাড়ে যেয়ে জাল ধরে টান দিতেই পিছন থেকে কয়েকজন লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। এসময় সে চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে রফিকুলের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগে তার তাৎক্ষনিক চিকিৎসা দেয়া হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, ‘দুই হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম অবস্থায় এক ব্যক্তিকে জরুরী বিভাগে নিয়ে আনলে আমরা তাকে তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করি। আঘাত গুরুত্বর হওয়ায় তাকে হাসপাতলের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দামুড়হুদার পিরপুরকুল্লায় পুকুর মালিককে পিটিয়ে জখম

আপডেট সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯