রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

খালেদা জিয়ার উপদেষ্টা সালামের মুক্তিতে বাধা নেই !

  • আপডেট সময় : ০৪:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাশকতার ছয় মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালামের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।  আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।ফলে আবদুস সালামের মুক্তিতে কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

পরে সাকিব মাহবুব বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে ছয়টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছয় মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

খালেদা জিয়ার উপদেষ্টা সালামের মুক্তিতে বাধা নেই !

আপডেট সময় : ০৪:১০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯