রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টানা তিন জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে ভরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে জোহানেসবার্গে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার নিরোশান ডিকওয়ালে ও উপুল থারাঙ্গা। তবে দলীয় ৬০ এবং ব্যক্তিগত ৩১ রানে থারাঙ্গার বিদায়ের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কান অলআউট হন ১৬৩ রানে। এক পাশ আগলে রেখে ডিকওয়ালে প্রতিরোধের চেষ্টা করলেও বাকি সবাই ব্যর্থ হন। সর্বোচ ৭৪ রানও আসে ওই ওপেনারের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াস ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা, ইমরান তাহির, আন্দিল ফুলাকোয়ে ২টি করে উইকেট পান।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৩২ ওভারে ১৬৪/‌৩ তুলে ম্যাচ জিতে নেয়। এবি ডি’ ভিলিয়ার্স ৬০ রানে অপরাজিত থাকেন। হাসিম আমলা করেন ৩৪ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টানা তিন জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার !

আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭