মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

কিনের গোলে জয়ে ফিরল জুভেন্টাস !

  • আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের হয়ে টানা গোলের পর জুভেন্টাসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ইতালির তরুণ মোয়েস কিন। বদলি নামার তিন মিনিট পরই গোল করেন তিনি। শনিবার এম্পোলিকে ১-০ গোলে হারিয়েছে সিরি আ’র শীর্ষ দল।আগের ম্যাচে জেনোয়ার মাঠে সিরি ’আতে মৌসুমের প্রথম হার দেখেছিল জুভেন্টাস। দলের তারকা খেলোয়াড়দের অনপুস্থিতিতে কালও তাদের হারানোর সুযোগ এসেছিল এম্পোলির সামনে। প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ পেলেও সেগুলো ঠিকানায় পাঠাতে পারেনি তারা। তবে শেষ পর্যন্ত জয়ের স্বাদ ঠিকই পেয়েছে জুভেন্টাস।

ইতালির হয়ে ইউরো বাছাইয়ে ফিনল্যান্ড ও লিচটেনস্টেইনের বিপক্ষে গোল পাওয়া কিন ক্লাবের হয়ে খেলতে নেমেও সেই ধারা অব্যাহত রাখলেন। ম্যাচের ৬৯ মিনিটে ব্লেইস মাতুইদির বদলি হিসেবে নামেন কিন। ৭২ মিনিটে মারিও মানজুকিচের হেডে বল পান ১৯ বছর বয়সী স্ট্রাইকার। দারুণ শটে স্বাগতিক গোলরক্ষক বার্তলোমিয়েজ দ্রাগোভস্কিকে পরাস্ত করেন কিন।ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা পায়নি। ফলে কিনের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। তাতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা।এ জয়ে ২৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ১৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। আর ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে এম্পোলি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কিনের গোলে জয়ে ফিরল জুভেন্টাস !

আপডেট সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯