মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আগুয়েরোর গোলে শীর্ষে ফিরল ম্যানসিটি !

  • আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার সিটি ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে। শনিবার বের্নার্দো সিলভা ও সার্জিও আগুয়েরোর গোলে ফুলহ্যামের মাঠে জিতেছে তারা। ২-০ গোলে জিতে লিভারপুলকে পেছনে ফেলে অন্তত রবিবার পর্যন্ত এক নম্বর আসনটি নিজেদের করে নিল সিটিজেনরা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলা সিটি প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না হলে বিরতির আগে ব্যবধান আরও বড় হতে পারত।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম মিনিটে এগিয়ে যায় সিটি। ভুল পাসে বল পেয়ে কেভিন ডি ব্রুইনে বাড়ান সামনে আগুয়েরোকে। আর আর্জেন্টাইন তারকার ছোট পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নিচু জোরালো শটে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা।২৭তম মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে প্রতিপক্ষের ভুলে। এবার ফুলহ্যাম ডিফেন্ডারের ভুলে বল পেয়ে পর্তুগিজ মিডফিল্ডার সিলভা দ্রুত বাড়ান ডি-বক্সে আগুয়েরোকে। দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

দারুণ ছন্দে থাকা রাহিম স্টার্লিংয়ের ৬১তম মিনিটে নেওয়া বাঁকানো শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক সার্জিও রিকো। ৮১তম মিনিটে ইংলিশ এই মিডফিল্ডারের পাস পেয়ে কাইল ওয়াকারের শট পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি।

৩১ ম্যাচে ২৫ জয় ও ২ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৭৬। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আগুয়েরোর গোলে শীর্ষে ফিরল ম্যানসিটি !

আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯