শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড : মামলার তদন্তে ডিবি

  • আপডেট সময় : ১২:১০:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৮৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতার দুই আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠাবে পুলিশ।আজ রবিবার (৩১ মার্চ) সকালে ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল এ তথ্য জানান।

তিনি বলেন, মামলাটি ডিবি তদন্ত করবে। এরই মধ্যে দুই আসামি গ্রেফতার হয়েছে। তাদের আদালতে পাঠানে হবে। অধিকতর তদন্তের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।শনিবার (৩০ মার্চ) রাতে এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুক (৬৫) এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এদিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাসভিরকে তার বারিধারার বাসা থেকে  গ্রেফতার করা হয়। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাতে গ্রেফতার হন জমির মালিক ফারুক।গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এসএমএইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভীর উল ইসলামকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড : মামলার তদন্তে ডিবি

আপডেট সময় : ১২:১০:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯