মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সেরা গোলের পুরস্কার পেলেন মেসি !

  • আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেরা চারে তারই গোল ছিল তিনটি। অর্থাৎ মূলত লড়াইটা তার নিজের সঙ্গেই ছিল। পিএসজির সার্জি রবার্তোর একটি গোলও ছিল সেরা চারের মধ্যে। কিন্তু লিও মেসিই শেষ হাসিটা হাসলেন। সর্বকালের সেরা গোলের পুরস্কার উঠল তার হাতে।২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৬৪টি গোল ভোটিংয়ের জন্য মনোনীত হয়েছিল। এর পর ৩ মাস ধরে চলল অনলাইন ভোটিং। ১৬০টি দেশ থেকে ৫ লাখ বার্সেলোনা সমর্থক ভোট দিয়ে সর্বকালের সেরা গোল বেছে নিলেন। ৬৪টি গোল থেকে সেরা চারটি গোল ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছেছিল।

২০০৬-০৭ মৌসুমে কোপা ডেল রের সেমিফাইনালে গেটাফের বিরুদ্ধে লিওনেল মেসি একক কৃতিত্বে একটি গোল করেছিলেন। সেই গোলটিই সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছেন বার্সা সমর্থকরা। সেরা চারে মনোনিত হওয়া তিনটি গোলই ছিল মেসির। কার্যত তখনই অনেকে মেসির পুরস্কার পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন।কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে এবং চ্যাম্পিয়ন্স লিগে এল ক্লাসিকোতে করা মেসির গোলগুলো সেরার দৌড়ে৷ কিন্তু গেটাফের বিরুদ্ধে করা গোলটাই সেরা বলে মনে হয়েছে সমর্থকদের। গেটাফের ৭-৮ ফুটবলারকে কাটিয়ে মেসির সেই গোলটি কিন্তু সত্যিই সেরার পুরস্কার পাওয়ার দাবি রাখে।গেটাফের বিরুদ্ধে মেসির করা গোলটিকে ভোট দিয়েছে ৪৫ শতাংশ সমর্থক। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে করা মেসির গোলটিকে সেরা বলেছেন ২৮ শতাংশ সমর্থক। চ্যাম্পিয়ন্স লিগে করা মেসির গোলটি পেয়েছে ১৬ শতাংশ ভোট। সার্জি রবার্তোর করা গোলটি পেয়েছে ১১ শতাংশ ভোট।

তথ্যসূত্র : জি নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সেরা গোলের পুরস্কার পেলেন মেসি !

আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৩০ মার্চ ২০১৯