বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

শিশুকন্যাকে বাঁচাতে দ্রুত রেললাইনে উপর মায়ের ঝাঁপ ট্রেনের ধাক্কায় সুইটির মর্মান্তিক মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪২:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক হতভাগ্য মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত ওই মায়ের শিশু কন্যা। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্য কেন্দ্র ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজশাহীর নওগাঁর প্রতিবন্ধী রফিকুল ইসলাম ও সুইটি আলমডাঙ্গা পশুহাট এলাকার রেল লাইনের পাশে একটি কুড়ে ঘরে বসবাস করতো। ভিক্ষে করে সংসার চালাত। তাদের ২ বছর বয়সের রুমি নামের এক কন্যা সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মা সুইটি রেললাইন পার হয়ে টিউবওয়েলে পানি নিতে যায়। সে সময় অবুঝ শিশুকন্যা রুমি মায়ের পিছু পিছু রেললাইনের উপর চলে আসে। বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে হঠাৎ খুলনাগামী (ডাউন) রূপসা এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনটি দেখতে পেয়ে মা সুইটি খাতুন শিশুকন্যাকে বাঁচাতে দ্রুত মেয়ের কাছে রেললাইনের উপর ঝাঁপ দেয়। এতে শিশুকন্যা রুমি উল্টে একপাশে পড়ে প্রাণে রক্ষা পায়। কিন্তু সে সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মা সুইটি। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। শিশুকন্যাকে বাঁচাতে জীবন দিলেও অক্ষত থাকেনি শিশু রুমি। রেললাইনের উপর ছিটকে পড়ে সে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রাখা হয়। পরে তার অবস্থার অবনিত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

শিশুকন্যাকে বাঁচাতে দ্রুত রেললাইনে উপর মায়ের ঝাঁপ ট্রেনের ধাক্কায় সুইটির মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৮:৪২:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ মার্চ ২০১৯