রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থীরা।

গণসমাবেশ উপলক্ষে চাঁদপুরের আনাচে-কানাচে চলছে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে চলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানোর কাজ। সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও ইসলাম, দেশ ও মানবতার পক্ষের সকল শক্তি সমাবেশে নিজেদের অবস্থান জানান দেবে।

সমাবেশ বাস্তবায়ক কমিটির এক সভায় জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর চাঁদপুরে এই প্রথম বিশাল গণসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা। তিনি এ সমাবেশকে সফল করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

সংগঠনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা জামিল আহমাদ জাকির, শাহজামাল গাজী সোহাগ, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা হেলাল আহমাদ, মাওলানা আবু বকর, মাওলানা আবদুল্লাহ তপাদার, মাওলানা নুরুদ্দীন খান, মুফতি মানসুর আহমাদ, মুফতি আল-আমিন প্রমুখ।

ছবির ক্যাপশন: ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার গণ সমাবেশ সফল করার লক্ষ্যে দাওয়াতি-প্রচারণা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ,

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ

আপডেট সময় : ০৮:১৫:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫