বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পৃথক হত্যা মামলা : ২ জনের জেল

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে আলাদা দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহের জেলা জজ মো: আবু আহছান হাবিব ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো: গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-সদর উপজেলার নগর বাথান গ্রামের ছবেদ মন্ডলের ছেলে আহাম্মেদ মন্ডল ও হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের হেরাজ মালিতার ছেলে আসমান মালিতা। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১২ আগষ্ট সদর উপজেলার নগর বাথান গ্রামের আহাম্মেদ মন্ডলের স্ত্রী নাজমা খাতুনকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে এলে পুলিশ স্বামী আহাম্মেদ মন্ডলসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের। পরবর্তীতে পুলিশ স্বামী আহাম্মেদ আলীকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত আহাম্মেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হরিনাকুন্ডু উপজেলার নারানকান্দি গ্রামের নুর আলী মন্ডলের ছেলে আহাম্মদ আলী। পরদিন সকালে তাকে পোলতাডাঙ্গা গ্রামের মাঠে গুলিবিদ্ধ ও যখম অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারিা হরিনাকুন্ডু থানায় ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নুর আলী। মামলার দুই আসামী মারা যাওয়ায় অপর আসামী আসমান মালিথাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম আজম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পৃথক হত্যা মামলা : ২ জনের জেল

আপডেট সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯