বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের জসিম আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩০:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য জসিম উদ্দীনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার গভীর রাতে ১২৪ নং বাবলা মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত জসিম উদ্দিন নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের অনুসারী। ফেসবুকে তার নিজস্ব আইডিতে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের মতবাদ ও মতাদর্শ প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করতে উগ্রবাদী বিষয় লেখা শেয়ার ও পোস্ট করতো। জসিম উদ্দীন যশোর চৌগাছার বর্নী শাহাপুর কওমী মাদ্রাসায় দীর্ঘ আট বছর লেখাপড়া করার পর ঢাকায় কেরানীগঞ্জ কলাতিয়া মারকাযুল হুদা আল ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়। ঢাকা কেরানীগঞ্জ মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় ধর্মীয় উগ্রবাদে ঝুঁকে পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের জসিম আটক

আপডেট সময় : ১০:৩০:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯