বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্পাসডাঙ্গায় গৃহবধূ নিখোঁজের ২০ দিন অতিবাহিত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের গৃহবধু মলি (১৯) দীর্ঘ ২০দিন ধরে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মলির শ্বশুর ইদ্রিস আলী গত ১৫ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি করার ১০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি মলি।
জানা গেছে, কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মনিরের মেয়ে মলি খাতুনের সাথে একই গ্রামের আশাদুলের ছেলে আরিফের সাথে বিবাহ হয়। বিবাহের পর আরিফ মলিকে নিয়ে ঢাকায় চলে যায়। একপর্যায়ে আরিফ যৌতুকের দাবিতে মলিকে নির্যাতন করতে থাকে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে আরিফ ও মলির বিবাহ বিচ্ছেদ হয়। গত ৬ মাস পূর্বে আবারও পারিবারিকভাবে মলির সাথে কানাইডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে এনামুলের সাথে বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ করে গত ৪ ফেব্রুয়ারি বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে মলি নিখোঁজ হয়। মলির পিতার পরিবারের লোকজন ও তার শ্বশুর বাড়ির লোকজন গোপনে মলির সন্ধান করতে থাকে কিন্তু কোন সন্ধান মেলাতে না পেরে মলির শুশুর ইদ্রিস দামুড়হুদা মডেল থানায় মলির নিখোঁজের ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। মলি নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মলিকে খোঁজা হচ্ছে। আমাদের প্রাথমিক ধারণা, সে আরিফের কাছেই থাকতে পারে। বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদুর রহমান আসাদ জানান, কল লিস্ট বের করে তাকে উদ্ধারে চেষ্টা চলছে। কল লিষ্ট হাতে পেলেই দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কার্পাসডাঙ্গায় গৃহবধূ নিখোঁজের ২০ দিন অতিবাহিত

আপডেট সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯