বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯১০টি পিতলের মুর্তি ও ফেন্সিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পিতলের মুর্তি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এ সকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৯১০টি ভারতীয় পিতলের মুর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
উদ্ধারকৃত ২০ বোতল ফেন্সিডিল ও ৯১০টি পিতলের মুর্তির সর্বমোট মূল্য প্রায় ৩২ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং পিতলের মুর্তি কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৯১০টি পিতলের মুর্তি ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯