বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্শনায় হেরোইনসহ কথিত সাংবাদিক মুক্ত আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় হেরোইনসহ কথিত সাংবাদিক আশাবুল হক মুক্তকে (৪৫) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাত ৮টার দিকে তাকে দর্শনা বাসস্ট্যান্ড থেকে ১৬ গ্রাম হেরোইনসহ হাতে-নাতে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইল আটক করে। আটককৃত মুক্ত দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের স্কুল মোড়পাড়ার আজিজুল হক জোয়ার্দ্দারের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয় দামুড়হুদা থানার অর্ন্তগত দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় দর্শনা বাসস্ট্যান্ডের জীবননগর শাপলা কাউন্টারের সামনে থেকে ১৬ গ্রাম হেরোইনসহ কথিত সাংবাদিক আশাবুল হক মুক্ত নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্রেস স্টিকার লেখা চাইনা ৫০ সিসি ডায়াং মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত আসামী ও মোটরসাইকেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দর্শনায় হেরোইনসহ কথিত সাংবাদিক মুক্ত আটক

আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯