বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ফেনসিডিলসহ দর্শনার সিদ্দিক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ র‌্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দর্শনার মাদকব্যবসায়ী সিদ্দিককে আটক হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ বাসটার্মিনাল ‘পূর্বাশা পরিবহনের’ কাউন্টারের সামনে থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত সিদ্দিক (৩২) দর্শনা রামনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসটার্মিনাল এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ‘পূর্বাশা পরিবহনের’ বাস কাউন্টারের সামনে থেকে দর্শনা রামনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সিদ্দিক (৩২) নামের এক মাদকব্যবসায়ীকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে গতকালই মাদক আইনে মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ফেনসিডিলসহ দর্শনার সিদ্দিক আটক

আপডেট সময় : ১২:১৫:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯