রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মাটির নিচে বিলাসবহুল জীবনযাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুহাতে মানুষের বসবাসের কথা সবারই জানা। মানুষ সভ্য জগতে পা রাখার আগে গুহাতে বাস করত। এছাড়া মানুষ বিপদে পরে মাটির নিচে আশ্রয় নিয়েছে কখনও কখনও। বিশেষ করে যুদ্ধের সময়। কিন্তু সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ার মধ্য মরুভূমিতে আনুমানিক হাজারেরও উপরে মানুষ মাটির নিচে বিলাসবহুল জীবনযাপন করছে।

মরুভূমি যেখানে বসবাসের জন্য পুরোপুরি অনুপযোগী সেখানে প্রায় ৩,৫০০ জন মানুষ একসাথে বাস করছে মাটির নিচে। শুধু তাই নয়, সেখানে ৪৫ রকমের ভিন্ন ভিন্ন জাতির মানুষ থাকছেন একে অপরের সঙ্গে মিলেমিশে। পুরো শহর একটি গর্তের মধ্যে যেন লুকিয়ে আছে।

‘কুবার পেডি’ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বে। এটাই সেই বিখ্যাত গর্তের শহর। দেশীয় এরাবানা ভাষায় ‘কুপা পিটি’ বলা হয় একে। যার অর্থ ‘গর্তের মধ্যে সাদা মানুষ’। উইলি হাটছিসনের বয়স যখন ১৪ তখন থেকে সে সোনা খোঁজার জন্য এই এলাকা খুঁড়তে থাকে। ১৯১৫ সালের ফেব্রুয়ারি মাসের এক সোমবারে সে একটি ‘ওপাল’ খুঁজে পায়। এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপাল। তবে এই এলাকায় পৃথিবীর অন্যান্য এলাকার চেয়ে সবচেয়ে বড় বড় ওপাল পাওয়া যায়। ওপাল আসলে একটি দামী পাথর। যেটা অলংকার হিসেবে ব্যবহার করা হয়।

মরুভূমির অতিরিক্ত গরম ও ঠান্ডার কারণে মাটির নিচে বসতি স্থাপন করা হয়েছে। এখানে সারা বছর গড়ে তাপমাত্রা ২৪ ডিগ্রি সে. থাকে। প্রথমে বসতি নির্মাণকারীরা একটা রুম খুঁড়েছিল। কিন্তু যেই তারা ঘরটা বড় করতে গেলেন ঠিক ওই সময়ে দেয়ালের গায়ে ওপালের জ্বলজ্বলে আলো তাদের আকৃষ্ট করে। এর পরে তারা আরো খুঁড়তে থাকে। এবং এভাবে তারা ১০টি ঘরের সমান জায়গা করে ফেলে। এখন এই শহরে হোটেলসহ একটি গির্জাও আছে। সব কিছু অনেক সুন্দর করে আসবাব পত্রে সুসজ্জিত।

এখানকার হোটেল ৪ তারকা বিশিষ্ট মর্যাদা সম্পন্ন। এর সাথে বারতি পাওনা হিসেবে সংযুক্ত হয়েছে অসাধারণ ওপালের গ্যালারী। এখানকার বসবাসকারীরা চাইলেই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সুরঙ্গ খুঁড়তে পারবে। এই মরুভূমির গুহার দেয়াল অনেক মজবুত করে গড়ে তোলা।

অনেকের বাসা এতটাই বড় যে এগুলো একেকটা ৪৫০ বর্গ মিটার গভীরে বিস্তৃত। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। স্বাদ নিয়ে আসতে পারেন মাটির নিচে বসবাসের। প্রথমে অস্ট্রেলিয়া যেতে হবে। সেখান এডেলেড থেকে কুবার পেডি যাওয়ার জন্য এয়ারলাইন সার্ভিস আছে। এই যাত্রায় যাওয়া-আসার খরচ হবে ১৯০ ইউরো। ‘ডেজার্ট কেভ হোটেল’ এ থাকার ব্যবস্থা করতে পারবেন। এতে প্রতি রাতে ডাবল বেড এর জন্য খরচ হবে সর্বনিম্ন ১০৯ ইউরো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাটির নিচে বিলাসবহুল জীবনযাপন !

আপডেট সময় : ০৬:৪৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭