রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ভারত থেকে ১৩০০ রোহিঙ্গা বাংলাদেশে

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গত দুই সপ্তাহে ভারত থেকে কমপক্ষে ১৩০০ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত সরকার তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে পারে এমন আতঙ্কে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে তারা। ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) মুখপাত্র নয়না বোস এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। সংস্থাটি জাতিসংঘের এজেন্সিগুলো ও অন্যান্য বিদেশি সংগঠনের সঙ্গে কাজ করে। নয়না বলেন, ৩ জানুয়ারি থেকে এভাবে আসা রোহিঙ্গার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের মধ্যে এক হাজারের বেশি রোহিঙ্গা এসেছে।
খবরে বলা হয়েছে, ২০১৮ সালে ২৩০ জন রোহিঙ্গাকে আটক করে ভারত। রোহিঙ্গাদেরকে এভাবে আটক ও মিয়ানমারে ফেরত পাঠানোর আতঙ্কে তারা পালিয়ে বাংলাদেশে আসছে। তারা আশ্রয় নিচ্ছে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে। এএফপিকে নয়না বোস বলেছেন, ৩০০ পরিবারের প্রায় ১৩০০ সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদেরকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআরের মুখপাত্র ফিরাস আল খতিব বলেছেন, এ পরিস্থিতি সম্পর্কে তারা অবহিত রয়েছেন। এদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে, মানবাধিকার কর্মীরা রোহিঙ্গার রক্ষা করতে ভারতের প্রতি আহবান জানালেও হিন্দু জাতীয়তাবাদীরা তাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। কয়েক মাস আগে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কয়েকজন রোহিঙ্গাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করে ভারত। সর্বশেষ গত ৩ জানুয়ারি আরও পাঁচজন রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দেশটি। এ ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভারতের সমালোচনা করেছে। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে বিভিন্ন সময় পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ভারত থেকে ১৩০০ রোহিঙ্গা বাংলাদেশে

আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯