রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, নির্বাচনে জাতি তাদের প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করে না, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি তাদের চুড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা জাতির জনকের আদর্শকে অনুসরণ করে নাই, নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তাঁর উন্নয়ন দর্শনে আস্থা রেখেছে। আর সে জন্যই এবারের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুল সমর্থন দিয়েছে।’
আওয়ামী লীগ জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্তকে আমরা ধারণ করবো। এছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এ কথা যে দলের নেতারা বলেন, তাদের বঙ্গবন্ধুর প্রতি বিন্দুমাত্র কোন শ্রদ্ধা আছে বলে আমরা মনে করি না। মনে করার প্রয়োজনও বোধ করি না।’
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, ‘জনগণ তাদের প্রত্যাখান করেছে। আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা লড়াই করতে থাকুক। তাতে আমাদের কোন মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।’
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, নির্বাচনে জাতি তাদের প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৩০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯