রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৪১

  • আপডেট সময় : ০১:০১:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জানুয়ারি ২০১৯
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৪১ গ্রামবাসী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
সুতোপো আরো বলেন, এই ভূমিধসের ঘটনায় ইতোমধ্যে ৬১ গ্রামবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে এই ভূমিধসে আটজনের প্রাণহানির কথা বলা হলেও পরে দু’জনের নিহত হওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বর্ষাকালে মাঝেমধ্যেই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৪১

আপডেট সময় : ০১:০১:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জানুয়ারি ২০১৯