রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সুপ্রিমকোর্টে আদালত বর্জন করে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ !

  • আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের দণ্ড থেকে হাইকোর্টে ১০ বছরের সাজা দেয়ার প্রতিবাদে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জনের কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।আজ (বুধবার) সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বর্জন করে বিক্ষোভ করছেন আইনজীবীরা। আইনজীবী সমিতির ভবন থেকে আদালতে প্রবেশের দুটি গেটে তালা লাগানো রয়েছে।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সারাদেশে আদালত বর্জন কর্মসূচি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সরকারের চাপের মুখে খালেদা জিয়ার রায় দেওয়া হয়েছে। আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত থাকলে সারাদেশে বর্জন কর্মসূচি দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা দেন।এর আগে সকাল সাড়ে ১০টায় এক রায়ে হাইকোর্ট বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করেন। এ ছাড়া ৫ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়া এবং ১০ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করেন আদালত।

 সূত্র:  এবিনিউজ২৪

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

সুপ্রিমকোর্টে আদালত বর্জন করে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ !

আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮