রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের !

  • আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোন সুযোগ নেই। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য্য সহকারে তারা অপেক্ষা করবেন, এর মধ্যে কোন ন্যায়সঙ্গত বিষয় থাকে তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোন লাভ নেই ।
আজ রোববার রাজধানীর বনানীস্থ সেতুভবনে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টিরিংকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল পার্লামেন্টের অধিবেশন শেষ হবে। এরপর পার্লামেন্টের কোন সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোন কাজ করতে পারবে না। এমনকি নির্বাচন বিধির আচারণ সবাইকে সমানভাবে মানতে হবে।
ঐক্যফটের দেয়া ৭ দফা দাবির জবাবে তিনি বলেন, তারা ৭ দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে ৭ দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যা কোন অবস্থাতেই সম্ভব না। কাজেই এই দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন, অনড় থাকেন তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে।
ওবায়দুল কাদের বলেন, যেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, যেটা তাদের দরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এছাড়া নতুন করে নির্বাচন কমিশনের পুনর্গঠনের কোন সুযোগ নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে সকল দলের প্রতিনিধিকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়েছে। কাজেই এটা পরিবর্তন করার কোন সুযোগ নেই। তার পরও যদি পরিবর্তন চায় তাহলে আসলে ইলেকশন চায় কিনা সেটাও আমাদের বড় প্রশ্ন। তাদের সাত দফার মধ্যে যে দাবি আছে সেগুলো এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮