শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সাংবাদিক খাসোগির মৃত্যু ॥ সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট নন ট্রাম্প

  • আপডেট সময় : ০৩:২৫:২৮ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাসোগির মৃত্যু নিয়ে সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। তবে তিনি দেশটির সঙ্গে তার দেশের কোটি কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
ট্রাম্প শনিবার বলেন, তবে খাসোগির মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সৌদি কর্তৃপক্ষ ১৮জনকে গ্রেফতার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই শীর্ষ সহযোগী ও গোয়েন্দা সংস্থার অপর তিন সদস্যকে বরখাস্ত করেছে।
একে একটি বড়ো এবং ভালো পদক্ষেপ উল্লেখ করে ট্রাম্প বলেন, কিন্তু আমি জবাব পেতে চাই।
এদিকে ট্রাম্প রিয়াদের সাথে করা তার দেশের অস্ত্র চুক্তি বাতিলের বিষয়ে সতর্ক করে বলেন, এর ফলে আমরেকিার চাকুরির বাজারে প্রভাব পড়বে। সৌদি আরবে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ সহ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, এর সঙ্গে লাখ লাখ আমেরিকানের চাকুরির বিষয় জড়িয়ে আছে। অস্ত্র চুক্তি বাতিল আমাদের জন্যে শুভ হবে না। এটি তাদের চেয়েও আমাদের জন্যে বেশি ক্ষতির কারণ হবে।
তিনি আরো বলেন, আমরা বাতিল করলেও রিয়াদ চীন কিংবা রাশিয়ার মতো কোন দেশ থেকে ঠিকই অস্ত্র কিনে নেবে।
তবে তিনি বলেন, অস্ত্র চুক্তি বাতিল ছাড়াও অবরোধের মতো বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে কিছু কাগজপত্র যোগাড় করতে গিয়ে নিঁেখাজ হন। তুরস্ক বরাবর অভিযোগ করে আসছে সৌদি আরবের রাষ্ট্রীয় সহায়তায় সেখানে তাকে হত্যা করা হয়। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে। তবে তারা শেষপর্যন্ত ইস্তাম্বুলের ওই কনস্যুলেটে সৌদি আরবের কট্টর সমালোচক খাসোগির হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেছে, তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে সে খুন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক খাসোগির মৃত্যু ॥ সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট নন ট্রাম্প

আপডেট সময় : ০৩:২৫:২৮ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮