বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি চলে এলো বাংলাদেশে।

  • আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি চলে এলো বাংলাদেশে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীতে এসে পৌঁছেছে সোনালি ট্রফিটি। ঢাকায় আসার পর সেটি সরাসরি নিয়ে যাওয়া হয়েছে বিসিবিতে।আজ সকাল ১১টা থেকে ১২টার দিকে শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমির সামনে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি।

জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। একই সময়ে হয়তো মিডিয়ার মানুষজনেরও ট্রফি দেখার ও ফটোসেশন করার সুযোগটা হয়ে যাবে।এ ট্রফি দেখার সুযোগ থাকছে ক্রিকেটপ্রেমীদেরও। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম- তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি।১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি চলে এলো বাংলাদেশে।

আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮