বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

  • আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শেষ মুহূর্তের গোলে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটা করেন মিরান্ডা।সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টায়।

দুই দলের খেলোয়াড়রা যেন এদিন ফাউলের প্রতিযোগিতায় নেমেছিল! ম্যাচে ফাউল হয়েছে মোট ৩৫টি, যার ২১টি করেছে আর্জেন্টিনা, ব্রাজিল ১৪টি।দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে মাঝেমধ্যেই ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়িয়েছেন আর্জেন্টিনার জিওভানি লো সেলসো ও পাউলো দিবালা।

২৮ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। কাসেমিরোর ক্রস থেকে মিরান্ডার শট ফাঁকি দিয়েছিল আর্জেন্টিনা গোলরক্ষক সার্জিও রোমেরোকে। তবে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।খানিক বাদে লো সেলসোর হেড ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। বিরতির পর মাউরো ইকার্দির একটি প্রচেষ্টা রুখে দেন ডিফেন্ডার দানিলো।

৬৯ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে আর্থারের জোরালো ভলি ফিরিয়ে আর্জেন্টিনার ত্রাতা রোমেরো। একটু পর নেইমারের একটি ফ্রি-কিক বাধা পায় রক্ষণ দেয়ালে।শেষ দিকে আর্জেন্টিনাকে চেপে ধরে ব্রাজিল। সেটারই ফসল শেষ মুহূর্তের সেই গোল। নেইমারের কর্নার থেকে অরক্ষিত মিরান্ডার হেড খুঁজে নেয় আর্জেন্টিনার জাল। রাশিয়া বিশ্বকাপের পর চার ম্যাচে এই প্রথম গোল হজম করল আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই। দুই দলের মুখোমুখি ১০৮ লড়াইয়ে ৪৪টি জয়ের বিপরীতে ৩৯টিতে হেরেছে তারা।অমীমাংসিত থেকেছে ২৫টি ম্যাচ। এ জয়ের ফলে ব্রাজিলের ৪৫ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয়ের সংখ্যা হলো ৩৯।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮