মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

এবার পৃথ্বির হাফ সেঞ্চুরি, ভারতের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ !

  • আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হায়দরাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংসের দিকে চোখ ছিলো গোটা ভারতবর্ষের। তাদের আশা ছিলো এই ইনিংসেও সেঞ্চুরি ছোঁবেন ভারতের নতুন ব্যাটিং বিস্ময় পৃথ্বি শ। কিন্তু পারেননি তিনি। সেঞ্চুরিটা পেলে মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলিদের মতো কীর্তিমানদের পাশে উঠে যেতো তার নাম। সেঞ্চুরিটা না পেলেও পৃথ্বি আশা জাগিয়েছিলেন তিনি। তিনি এবার করেন ৭০ রান।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আছে স্বাগতিকদের হাতেই। প্রথম ম্যাচে ইনিংস ও ২৭২ রানে জেতা ভারত দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের প্রথম ইনিংসের চেয়ে মাত্র তিন রান পেছনে আছে। তাদের হাতে এখনো অক্ষত আছে ছয় উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩১১ রান। রোস্টন চেজ করেন সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। এ দুজন ছাড়া ক্যারিবীয়দের হয়ে আর কোনো ব্যাটসম্যান বলার মতো কিছু করতে পারেননি। ভারতের হয়ে উমেশ যাদব নেন ছয় উইকেট এবং তিন উইকেট তুলে নেন কুলদিপ যাদব।এরপরই ব্যাটিংয়ে নামেন পৃথ্বি শ। লোকেশ রাহুলের সাথে ইনিংস শুরু করেন তিনি এবং শুরু থেকেই খেলতে থাকেন তার স্বভাবসূলভ আক্রমণাত্মক ভঙ্গিমায়। দলীয় ৬১ রানে লোকেশ রাহুল আউট হন ব্যক্তিগত চার রানে। অর্থাৎ ৬১ রানের মধ্যে ৫৭ রানই ছিলো পৃথ্বির!মাত্র ৫৩ বলে ৭০ রান করে জোমেল ভ্যারিক্যানের বলে শিমরন হ্যাটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বি। যেভাবে খেলছিলেন, তাতে পৃথ্বির আরো একটা শতক না পাওয়াই ছিলো বিস্ময়কর।পৃথ্বির পর হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানে ও রিশাব পান্টও। রাহানে করেছেন ৭৫ রান আর ৮৫ রান করেছেন পান্ট। দ্বিতীয় দিন শেষে ভারতের মোট রান ৩০৮। ক্যারিবীয়দের বিপদে ফেলতে হলে হাতে থাকা ছয় উইকেট নিয়ে এই রানকে আরো বড় করতে হবে স্বাগতিকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা

এবার পৃথ্বির হাফ সেঞ্চুরি, ভারতের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ !

আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮